দৈনিক ইত্তেফাকের সাবেক ডিটিপি ইনচার্জ এম এইচ মান্নান চৌধুরী (৫৮) গত ২২/০৫/২০ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক
এম এইচ মান্নান চৌধুরীর মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহম্মদ, উপ-ইউনিট প্রধান আনিস মন্ডল, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
