চেহলাম

আপডেট : ২৮ মে ২০২০, ২২:১৬

আশু আরা বেগম

আজ শুক্রবার আশু আরা বেগমের চেহলাম। তিনি গত ২৫ এপ্রিল পহেলা রমজান রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মরহুমার চেহলাম তার গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার পরশুরাম পৌরসভার উসলিয়া মজুমদার বাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবুল খায়েরের সহধর্মিণী এবং মুক্তিযোদ্ধা সফিকুল বাহার টিপুর মা। এছাড়াও তার আত্মীয়-স্বজনদের নিজি নিজ উদ্যোগে কোরআন খতম ও দোয়া করার অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।