মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিরোধীদের সঙ্গে যোগ দেওয়া এবং বর্তমান সরকারকে সমর্থন না দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে দলটির প্রেসিডেন্ট মুহিউদ্দিন ইয়াসিন। মাহাথিরের ছেলে মুখরিজকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গতকাল প্রধানমন্ত্রী চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাত্ক্ষনিকভাবেই বহিষ্কারাদেশ কার্যকর হবে। ইউনাইটেড ইনডেজিনিয়াস পার্টি অব মালয়েশিয়া প্রেসিডেন্ট মুহিউদ্দিন ইয়াসিন এবং চেয়ারম্যান ছিলেন মাহাথির। মুহিউদ্দিনকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেননি মাহাথির। তিনি উল্টো গত ১৮ মে পার্লামেন্টের অধিবেশনে বিরোধীদের সঙ্গে যোগ দেন। এরপরই ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট মুহিউদ্দিন তাকে বহিষ্কার করেন। -আলজাজিরা
