গোপালগঞ্জে আরো ১৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৬৫ জনে। এরমধ্যে ৫৮ জন সুস্থ হয়েছেন। একজন মারা গেছেন। আক্রান্ত ১০৬ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন। গোপালগঞ্জের সিভিলসার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কাশিয়ানীতে পাঁচজন, কোটালীপাড়ায় তিনজন ও মুকসুদপুরে তিনজন, টুঙ্গিপাড়ায় তিনজন ও গোপালগঞ্জ সদরে ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। লকডাউন করা হয়েছে তাদের বাড়িঘর। পরিবারের সদস্যদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরও জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় এক চিকিৎসকসহ ৪৯ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ৩২ জন, গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসকসহ ২৩ জন, কোটালীপাড়ায় ১ চিকিৎসক ও ২ নার্স সহ ৩৫ জন ও টুঙ্গিপাড়ায় ২৬ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গোপালগঞ্জে ঈদ করতে আসা ব্যক্তিরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। কোটালীপাড়ায় আক্রান্ত নার্সের পরিবারের ৩ সদস্য আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন জানান।
ইত্তেফাক/এএম
