সোনারগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে ১ ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২০, ১৪:২৬

সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে শামীম  ভূইয়া (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার  সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এর আগে আরও ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরে তাদের করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনায় ৭ জন মারা যান।

এদিকে বৃহস্পতিবার রাতে খবর পেয়ে সোনারগাঁও  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাদিপুর হলদাবাড়ি গিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে শামীমের লাশ দাফনের ব্যবস্থা করেন।

এলাকাবাসী জানায়, এলাকার নুর রহমান ভূইয়ার ছেলে শামীম ভূইয়া কয়েকদিন ধরে জ্বর কাশি ও ঠান্ডায় ভোগছিলেন। গত ৩ দিন আগে শামীম ভূইয়ার করোনার নমুনা নিয়ে আসেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।তার রির্পোটে করোনা পজেটিভ আসে। বৃহস্পতিবার বিকেলে তার শ্বাস কষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে সোনারগাঁও  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম শামীমের বাড়িতে হাজির হন এছাড়া স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমও হাজির হয়। পরে ইউএনও নিজে শামীমের লাশ দাফনের কাজ সম্পন্ন করেন।

সোনারগাঁও  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত হয়ে শামীম ভূঁইয়া মারা যান।  মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে ওই বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে শামীমের লাশ দাফন করেছি।

ইত্তেফাক/এমআরএম