সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল হাসপাতালে

আপডেট : ২৯ মে ২০২০, ১৯:৫২

 

স্পোর্টস রিপোর্টার

সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাকে গতকাল দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘গোলাম রাব্বানী হেলালকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।’ সবাইকে দোয়া করার কথা জানিয়েছেন তিনি। হেলাল বছরখানেক আগে অসুস্থ ছিলেন, থাইল্যান্ডে চিকিত্সা নিয়ে বাসায় ছিলেন তিনি।