মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৯ মে ২০২০, ২০:৩৭

শাহ আফতাব উদ্দীন আহমদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের আদর্শ শিক্ষক ও সাহিত্যিক শাহ আফতাব উদ্দীন আহমদের একাদশ মৃত্যুবার্ষিকী ৩০ মে শনিবার। এ উপলক্ষ্যে শনিবার ফজর নামাজের পর কবর জিয়ারত, বাদ আসর মরহুমের বাড়িতে (শাহ বাড়ি) কোরআন খতম ও বিশেষ দোয়া এবং সন্ধ্যায় এলাকার মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।