ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়ক ভেঙে বিভক্ত

আপডেট : ২৯ মে ২০২০, ২১:২৮

ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর উপজেলার আঞ্চলিক সংযোগ সড়ক ভেঙে বিভক্ত হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার ভোরের ভারী বর্ষণে রাস্তাটির এই অবস্থা হয়েছে। এতে দুর্ভোগে রয়েছে লক্ষাধিক মানুষ।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ এলাকা থেকে নবীনগর উপজেলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কটি জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত সড়কটি চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে।