কোটালীপাড়া উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে হাসান গাজী (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে হাসান গাজী একই গ্রামের সুমন দাড়িয়ার পুকুরে কাজ করছিলেন। এ সময় ঐ পুকুরের মধ্যে থাকা পোলট্রি ফার্মের বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। আহত হাসান গাজীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
