বরিশালে সাত পুলিশসহ ১৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৯ মে ২০২০, ২১:৩০

নতুন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাত জন সদস্য, শেবাচিম হাসপাতালের দুই জন নার্সসহ সর্বমোট ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ তথ্য পাওয়া গেছে। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৪ জনকে নিজ নিজ অবস্থানে লকডাউনে রেখে চিকিত্সা সেবার ব্যবস্থা করা হয়েছে।

জব্দকৃত ৭ লাখ রেণুপোনা

কীর্তনখোলায় অবমুক্ত

বরিশাল অফিস জানায়, অবৈধভাবে পাচারকালে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরের কালাবদর নদী থেকে একটি ট্রলারে গলদা চিংড়ির ৭ লাখ পিস রেণুপোনা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। শুক্রবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে সব রেণুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভোলা থেকে সাতক্ষীরা ও বাগেরহাট এলাকায় পাচারকালে ২৮টি ব্যারেল বোঝাই রেণুপোনাগুলো জব্দ করা হয়।