বেতবাড়িয়ায় ৩৭ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

আপডেট : ২৯ মে ২০২০, ২১:৩০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বেতবাড়িয়া এলাকায় গাঁজাসহ একটি পিকআপ আটক হয়েছে। ভোরে র্যাবের অভিযানে দুই জন আটক হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন : ভৈরব উপজেলার বাসাবিল এলাকার মো. আলী হোসেন ও মো. জামাল। পিকআপ ভ্যান থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের অভিযানে ভোরে বেতবাড়িয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের অভিযান চালানো হয়। এ সময় পিকআপ তল্লাশি করে দুই জন আটকসহ ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।