গৌরীপুরে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২০, ২১:৩১

গৌরীপুরে ট্রাক চাপায় রিপন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার বোকাইনগর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের সেলিম মিয়ার পুত্র। বৃহস্পতিবার বিকালে গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার তাঁতকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ট্রাকচালক পালিয়ে গেছে, ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।