দৈনিক ইত্তেফাকের বালিয়াকান্দি উপজেলা সংবাদদাতা রঘুনন্দন শিকদার (৬৫) হূদেরাগে পরলোক গমন করেছেন। ২৮ মে বৃহস্পতিবার সকাল ৭টায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
রঘুনন্দন শিকদার বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘ ২৭ বছর বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টায় বালিয়াকান্দি কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
