নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২০, ০০:০৬

নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার বল্লভের খাস ইউনিয়নের গাবতলা বাজার এলাকায়। মৃত শফিকুল ইসলাম নয়ন (২৭) ওই এলাকার ছুরমান আলীর ছেলে।

এলাকাবাসী জানান, ওইদিন পরিবারের অন্যান্যদের সাথে নয়ন বাড়ীর উঠোনে বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যানের বাতাশে ধানের অবর্জনা পরিস্কার করছিল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।

ইত্তেফাক/কেকে