মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে জবাবদিহি পত্রিকার সহকারী ম্যানেজারের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২০, ০০:৫৮

মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক জবাবদিহি পত্রিকার সহকারী সার্কুলেশন ম্যানেজার শেখ বারিউজ্জামান (৪৫) শুক্রবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। গত বুধবার দুপুরে তাকে তার স্ত্রী কুলছিয়া খাতুনসহ হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতারের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোকলেছুর রহমান। তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুরে চিকিৎসার সময় তার শরীরে করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ দেখা দেয়। তখন নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য উপজেলা প্রশাসনে অবহিত করা হয়। 

মৃত্যুবরণকারী ব্যক্তি সদর উপজেলার কোলা গ্রামের বাবু পাড়ার তাহের মিয়ার ছেলে। শুক্রবার বিকালে যথাযথ প্রক্রিয়ায় দাফন সম্পন্ন হয়। 

ইত্তেফাক/কেকে