কোনও পোস্ট ভাইরাল হলেই আইডি, প্রোফাইল খুঁটিয়ে দেখবে!

আপডেট : ৩০ মে ২০২০, ২০:০০

ভাইরাল হওয়ার আশায় এখন আর যা খুশি পোস্ট করা যাবে না ফেসবুক-এ। কারণ, কোনও অ্যাকাউন্ট থেকে যদি কোনও পোস্ট ভাইরাল হয়ে যায়, তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ভাল করে খুঁটিয়ে যাচাই করবে ফেসবুক। বৃহসপতিবার সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এ দিন সংস্থা জানিয়েছে, মূলত ভুয়ো পোস্ট বা গুজব ছড়ানো রুখতেই এই নতুন পদক্ষেপ করেছে ফেসবুক। এখন থেকে কোনও পোস্ট, ছবি বা ভিডিও ভাইরাল হলেই যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে, সেটির ‘খবর’ নেবে ফেসবুক। বৃহসপতিবার সংস্থার ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যে সব পেজের কোনও অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলি থেকে এখন আর কোনও পোস্ট করা যাবে না।