বিনোদন রিপোর্ট
ঈদ উপলক্ষে সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় নতুন গান ও নাটক। এর মধ্যে রয়েছে এই সময়ের জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুলের নতুন গান ‘আয় ফিরে’। স্নেহাশীষ ঘোষের কথা এবং সুরে গানটির সংগীতায়োজন করেছেন এমএম পি রনি। মিলন ও তাসলিমা জাহান মৌয়ের কণ্ঠে রয়েছে একটি দ্বৈত গান। জনপ্রিয় গীতিকার আহমেদ রিজভীর লেখা ‘তোর প্রেমে পড়তে চাই’ শীর্ষক গানটির সুর দিয়েছেন অভি আকাশ এবং সংগীত করেছেন মুসফিক লিটু। ভিডিও ডিরেক্টার বিকাশ সাহা। সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘লকডাউনের আগেই প্রস্তুতি নেয় সাউন্ডটেক। সব ক’টি প্রোডাকশনই এখন সাউন্ডটেক ইউটিউব চ্যানলে দেখতে পাবেন দর্শকরা। এখন তো সবারই ঘরে থাকার সময়। আর সব কিছুই এখন অনলাইন ভিত্তিক। করোনা সম্মুখীন না হলে আরো বেশকিছু আইটেম দর্শকদের ঈদের উপহার হিসেবে তুলে দিতে পারতাম। আমিও বলবো এই সময়ে ঘরেই থাকুন আর উপভোগ করুণ সাউন্ডটেকের নতুন নতুন গান আর নাটক।’
