নতুন ভূমিকায় রোমাঞ্চিত সাকলায়েন

আপডেট : ৩০ মে ২০২০, ২০:৪৭

এতদিন মূলত কোচিংটাই করিয়ে গেছেন সাকলায়েন মুশতাক। সেখানে তার সাফল্যও নেহায়েত্ কম নয়। তবে, এবার ভিন্নধর্মী এক দায়িত্ব পেলেন তিনি। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটারদের উন্নতির দেখভাল করবেন তিনি। ৪৩ বছর বয়সি স্পিন কিংবদন্তিকে ‘হেড অফ ইন্টারন্যাশনাল প্লেয়ার ডেভেলপমেন্ট’ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্পিন বোলিং কোচ হিসেবে ক্রিকেটে বিশ্বে এখন যথেষ্টই পরিচিত ও অভিজ্ঞ সাকলায়েন। কোচিং করিয়েছেন বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে। স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নিজ দেশ পাকিস্তানে। এবার নতুন চ্যালেঞ্জ পেয়ে উচ্ছ্বসিত নব্বই দশকের অন্যতম সেরা এই অফ স্পিনার।