শোক সংবাদ

আপডেট : ৩০ মে ২০২০, ২১:০২

প্রলয় মৈত্র

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের খালবলা বাজার নিবাসী বীর মুক্তিযোদ্ধা প্রলয় কুমার মৈত্র (৬৮) শনিবার ভোরে ঈশ্বরগঞ্জের বাসায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে দাহ করা হয়। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শোক প্রকাশ করেছেন।

পান্নালাল সেনগুপ্ত

বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সিএন্ডএফ ব্যবসায়ী পান্নালাল সেনগুপ্ত (৬৮) গত রবিবার সকালে চট্টগ্রাম নগরীর মোমিন রোডের নিজ বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। তিনি দুই কন্যা, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন দুপুরে তার শেষকৃত্য অনুষ্ঠান গ্রামের বাড়ি বোয়ালখালীর উত্তর ভূর্ষিতে সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে সেবক ফোরামের সভাপতি শিবু প্রসাদ দত্ত, সিনিয়র সহ-সভাপতি সুদর্শন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন, সজীব সিং রুবেল, সাধারণ সম্পাদক প্রকৌশলী অভিজিত্ কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

০০০

মায়মুনা খাতুন

কিশোরগঞ্জ  জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের মা মায়মুনা খাতুন (৯০) গত শুক্রবার রাতে জেলা শহরের খড়মপট্টি এলাকায় তার ছেলের বাসবভনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি সাত পুত্র, সাত কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে

শনিবার বাদ জোহর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।