এই সময়ের ছড়া
শেখ সালাহউদ্দীন
এ এক আজব যুদ্ধ
শত্রুর ভয়ে আমরাই অবরুদ্ধ।
এ শত্রু ভাই ধূর্ত অনেক বেশি
দেখায় না তার চেহারা কিংবা পেশি।
কোথায় সে থাকে লুকিয়ে
কেউ তা জানে না
শত্রু জেনেভা কনভেনশন মানে না।
শত্রু বধিতে করণীয় কী কী
সকলেরই আছে জানা
এখন উচিত সঠিকভাবে তা মানা—
তবেই যুদ্ধে হবে আমাদের জয়
নইলে সামনে সমূহ বিপর্যয়।
