‘স্বাস্থ্যবিধি না মানলে ফের লকডাউন’

আপডেট : ৩০ মে ২০২০, ২১:২৮

মানিকগঞ্জ : স্বাস্থ্যবিধি না মানলে আবার লকডাউন ঘোষণা আসতে পারে। আজ থেকে সব কিছু খুলে দেওয়া হচ্ছে শর্তসাপেক্ষে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হব। শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি কলেজ মাঠে খাদ্যসামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। এর আগে তিনি গতকাল দুপুুরে শিবালয় ও আরিচা ঘাটের ভাঙন এলাকা পরিদর্শন করেন              —ইত্তেফাক