চার ঘণ্টা পর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে গোসল করতে গিয়ে শুক্রবার পানিতে ডুবে রাহিম ইসলাম (১৭) ও সৌরভ ইসলাম (১৮) নামের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। চার ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত রাহিম ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গোপালপুর গ্রামের রাজিউল ইসলামের ছেলে ও ঠাকুরগাঁও জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং সৌরভ ইসলাম একই গ্রামের নাজমুল ইসলামের ছেলে ও গড়েয়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কে এম কুতুবউদ্দীন জানান, রাহিম ও সৌরভ নদীর গভীর পানিতে তলিয়ে গেলে খোঁজাখুঁজি করেও প্রথমে পাওয়া যায়নি। খানসামা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকাল পাঁচটায় দুই ছাত্রের লাশ উদ্ধার করে।
