চট্টগ্রাম অফিস
সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে সোমবার থেকে করোনায় আক্রান্ত রোগী ভর্তি করা হবে। এই হাসপাতালে ১০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসুল আলম ইমতিয়াজ ইত্তেফাককে বলেন, ‘এরই মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে করোনা রোগীদের ভর্তি করা হবে।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ইত্তেফাককে বলেন, সোমবার থেকে করোনা রোগী ভর্তি করা হবে। পর্যাপ্ত চিকিত্সক-নার্স প্রস্তুত রাখা হয়েছে। এতে অন্যান্য হাসপাতালে করোনা রোগীর চাপ কমবে।’
