যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ৩০ মে ২০২০, ২১:৩৬

যশোর অফিস

যশোর শহরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আল মামুন ওরফে আল আমিন (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাতে তাকে শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় ছুরিকাঘাত করা হয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে আটটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আল মামুন কেশবপুর উপজেলার শেখহাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শহরের খড়কি এলাকায় দুলুর বাড়িতে ভাড়া থাকতেন। যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের আটকের জন্য পুলিশের তিনটি টিম মাঠে নেমেছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে।