গতকাল শনিবার দৈনিক ইত্তেফাকের দ্বিতীয় সংস্করণে দ্বিতীয় পৃষ্ঠায় ‘স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব আব্দুল মান্নান’ শিরোনামে প্রকাশিত খবরের একাংশে ভুলবশতঃ বর্তমান সচিব আসাদুল ইসলামের অবসরের শেষ দিন শনিবার বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি (আসাদুল ইসলাম) এ বছরের শেষ নাগাদ চাকরি থেকে স্বাভাবিক অবসরে যাবেন। আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আব্দুল মান্নান।
