পাইলটের করোনা, মাঝপথেই ফিরলো এয়ার ইন্ডিয়ার বিমান!

আপডেট : ৩১ মে ২০২০, ০০:২১

মাঝপথ থেকে ফেরানো হয়েছে এয়ার ইন্ডিয়ার মস্কোগামী বিমান। পাইলটের দেহে করোনা ভাইরাস পাওয়ার পর তাকে তাত্ক্ষনিকভাবে ফিরে আসতে বলা হয়। গতকাল এই ঘটনা ঘটে। দিল্লির বিমানবন্দর থেকে রওনা হয়েছিল বিমানটি। খবর এনডিটিভির

এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ‘এ-৩২০’ বিমানটি বন্দে ভারত মিশনের অধীনে আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে মস্কো যাচ্ছিল। তাই বিমানে কোনো যাত্রী ছিল না। যখন বিমান উজবেকিস্তান পৌঁছে যায় তখন আমাদের দল জানতে পারে যে পাইলটদের মধ্যে একজনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিমানটিকে তাত্ক্ষনিকভাবে ফিরে আসতে বলা হয়। শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ এটি দিল্লিতে ফিরে আসে বলে জানা কর্মকর্তারা। ঐ বিমানের পাইলটকে পৃথক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে আরো একটি বিমান মস্কোয় পাঠানো হবে।