কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২০, ০০:২৮

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত সুলতান খাঁ (৫২)। ফরিদপুরের নগরকান্দা থানার রাহুতপাড়া এলাকার জয়নাল খাঁর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় সুলতান হঠাত্ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিত্সার জন্য টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা শুক্রবার রাতে তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরের নগরকান্দা থানায় হত্যা মামলায় সুলতান খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপর তিনি ২০০৪ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন।

জেলার জানান, আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।