করোনা: নবাবগঞ্জে নতুন করে ৮৯জন আক্রান্ত

আপডেট : ৩১ মে ২০২০, ১৩:১৯

নবাবগঞ্জ উপজেলায় ১৯৫জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৯জন রোগীর শরীরে করোনার উপসর্গ মিলেছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২জনে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান,  শনিবার রাত সাড়ে ১২টায় পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ৮৯জন শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

ডা. অনুপ জানান, গত রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার আইডিসিইআর- এ পাঠানো ১৯৫জনের নমুনা হতে নতুন ৮৯জন রোগী শনাক্ত করা হয়েছে। বিভিন্ন বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২জনে। নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য যাচাই বাছাই চলতেছে রাজধানীতে কতজনকে পাঠানো হবে তা পরবর্তীতে জানানো হবে বলে ডা. অনুপ জানান, সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে ও প্রয়োজনীয় অন্যান্য সকল পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এ চিকিৎসক।


ইত্তেফাক/আরকেজি