শিল্পপতি আব্দুল মোনেমের মৃত্যুতে অর্থন্ত্রীর শোক

আপডেট : ৩১ মে ২০২০, ১৫:৩৫

দেশবরেণ্য শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খানের মৃত্যুতে গভীর শোক  ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফ‌সিএ।

আজ রবিবার এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, আব্দুল মোনেম খান ছিলেন দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। বাংলাদেশের শিল্প  খাতের উন্নয়নে তার অবদান  চির স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় অর্থমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইত্তেফাক/কেকে