রাজবাড়ীতে হাঁসের খামার থেকে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকার টিটু খানের হাঁসের খামার থেকে সাপটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন : যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ১০ মামলার মাদকবিক্রেতা নিহত
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান জানান, সাপটি উদ্ধার করে রাজবাড়ীর সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। বন বিভাগ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সাপটিকে অবমুক্ত করবেন।
ইত্তেফাক/ইউবি
