এসএসসি : যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে ‘উল্লম্ফন’

আপডেট : ৩১ মে ২০২০, ১৮:৩১

এসএসসি পরীক্ষার ফলাফলে এ বছর যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে ‘উল্লম্ফনের ঘটনা ঘটেছে। গত বছরের তুলনায় এবার প্রায় ৪ হাজার বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৯৪৮। 

তবে বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। এ বছর পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ; গত বছর এ সংখ্যা ছিল ৯০ দশমিক ৮৮। রবি0বার প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে।  

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট এক লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪০ হাজার ২৪৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৩১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। 

আরো পড়ুন : ঝিনাইদহে পুকুর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার, মা আটক  

গতবছর এই বোর্ড থেকে পাসের হার ছিল ৯০ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৯৪৮। সে অনুযায়ী গত বছরের চেয়ে এ বছর যশোর বোর্ড থেকে ৩ হাজার ৮১৬ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে। তবে পাসের হার ৩ দশমিক ৫৭ শতাংশ কমেছে। 

ইত্তেফাক/ইউবি