রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১০০ জন করোনায় আক্রান্ত

আপডেট : ৩১ মে ২০২০, ২০:২২

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৯ জন। 


এদিকে রবিবার ঠাকুরগাঁয় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের ৬ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।  

আরো পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবারসহ যুবলীগ নেতা গ্রেফতার

এর মধ্যে রংপুরে আটজন, গাইবান্ধায় তিনজন, পঞ্চগড় ও নীলফামারীতে দুইজন করে এবং দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে একজন করে মৃত্যু হয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি