রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২০, ২০:৩০

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

মৃত নুরপুন্নি বেগম (৭০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী।রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরো পড়ুন : রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১০০ জন করোনায় আক্রান্ত

মৃতের নাতিন মুকুল হোসেন জানান, দুদিন আগে হঠাৎ তার নানীর জ্বর আসে। এরপরই শ্বাসকষ্ট শুরু হয়। তার ব্লাড প্রেসার নিচে নেমে আসে। অবস্থা বেগতিক দেখে ৩০ মে বেলা ১১টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। তার অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরে তাকে রামেক হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ডে আনা হয়। এ সময় তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু আইসিইউতে নেওয়ার আগেই ভোরে তার মৃত্যু হয়। 


ইত্তেফাক/ইউবি