কানাডাস্থ বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি ওমর, সাধারণ সম্পাদক চিত্রা

আপডেট : ০১ জুন ২০২০, ০৫:১৪

জুম ভার্চুয়াল পদ্ধতিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, কানাডা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সদস্যদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত সোমবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সঙ্গীতব্যক্তিত্ব ইখতিয়ার ওমর। সভার শুরুতে সংস্থার গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়ার উপর সকল সদস্য বিস্তারিত আলোচনা ও গঠনমূলক মতামত প্রদান করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাক্রমে ইখতিয়ার এবং চিত্রা সরকারকে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, কানাডার সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত দুই বছর-মেয়াদি কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, ওমর, সহ-সভাপতি নবিউল হক বাবলু, সহ-সাধারণ সম্পাদক হাবিব আহমেদ, কোষাধ্যক্ষ জিবিনা সঞ্চিতা হক, অনুষ্ঠান সমন্বয়কারী মমতাজ মমত।

এছাড়া নবগঠিত চার বছর-মেয়াদি পরিচালনা পরিষদের সদস্যরা হলেন, ওয়াহিদ আসগর, আজিজুল মালিক, মাহমুদুল আনাম, শহিদ খন্দকার টুকু, পার্থ সারথি সিকদার।

সাধারণ সভায় উপস্থিত সদস্যরা হলেন, ইখতিয়ার ওমর, নাদিরা ওমর, নবিউল হক বাবলু, জিবিনা সঞ্চিতা হক, পার্থ সারথি শিকদার, হাবিব আহমেদ, আয়েশা ফরিদ, মমতাজ মমতা, শহিদ খন্দকার টুকু, মনজুর আহমেদ, কুমকুম বল, সাবরিনা হাসান, দিল আফরোজ রুমা, ফারহানা শান্তা, মোনালিসা চৌধুরী, পারভীন হোসেন, মুক্তি প্রসাদ, জ্যানেট মেরী গোমেস, সুভাষ দাস, স্নিগ্ধা চৌধুরি, ভ্যালেন্টিনা ভৌমিক এবং চিত্রা সরকার।


ইত্তেফাক/জেডএইচডি