খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় জেলায় একজন স্যানিটারি ইন্সপেক্টরসহ নতুন করে আরও ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদরে হাসপাতালের এক স্বাস্থ্য কর্মীসহ দুইজন, পানছড়িতে স্যানিটারি ইন্সপেক্টর, মহালছড়িতে একজন পুলিশ সদস্য ও মাটিরাঙায় একজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ জন।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানিয়েছে আক্রান্তদের মধ্যে পুলিশের একজন এসআইসহ এ পর্যন্ত ৪ জন সুস্থ হয়ে তাদের নিজ বাড়ি ফিরেছেন।
ইত্তেফাক/এমআরএম
