আপনার রাশিফল

আপডেট : ০১ জুন ২০২০, ১৯:৫৮

মুহম্মদ আনিসুল হক

২ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৯ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বুধ। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার:  সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মনের মানুষকে মনের কথা খুলে বলুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। মায়ের শরীর-স্বাস্থ্য ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো থাকবে। পাওনা টাকা আদায় হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বেড়ে যেতে পারে। বিশেষ কোনো রঙের পোশাক ভালো লাগতে পারে। অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ভবিষ্যতের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। কোনো ধরনের আইনি ঝামেলায় জড়ানো ঠিক হবে না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। ব্যবসাক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।