সৌরভ গাঙ্গুলির আশাবাদ

আপডেট : ০১ জুন ২০২০, ২০:৩০

হন্যে হয়ে খুঁজলেও এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন আবিষ্কারে ব্যর্থ চিকিত্সাবিদরা। তবে সৌরভ গাঙ্গুলির প্রত্যাশা—আগামী ছয়-সাত মাসের মধ্যে মিলবে করোনার ভ্যাকসিন। করোনা ভাইরাসের প্রভাবে ক্রিকেট বন্ধ সেই মার্চের মাঝামাঝি সময় থেকে। পিছিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বকাপ আয়োজন নিয়েও আছে শঙ্কা। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ আশাবাদ জানিয়ে বলেন, ‘সবকিছু আবারও আপন কক্ষে ফিরে আসবে। পুরো বিশ্ব একটা অনাকাঙ্ক্ষিত ধাক্কা খেয়েছে এবং এটার সঙ্গে লড়াই করার জন্য ওষুধও ছিল না আমাদের কাছে। তবে আমি আশা করছি, আগামী ছয়-সাত মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে এবং সবকিছু আবার স্বাভাবিক হবে।’