স্পোর্টস রিপোর্ট
জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলালের স্মরণে আজ বাদ আসর ধানমন্ডিতে আবাহনী টেন্টে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের এই সাবেক আলোচিত ফুটবলার গত ৩০ মে ইন্তেকাল করেন। তার স্মরণে তিন দিন ধরে আবাহনীর পতকা অর্ধনমিত রাখা হয়। আবাহনী সংশ্লিষ্ট কর্মকর্তা, খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষীদের দোয়া মাহফিলে আসার অনুরোধ করা হয়েছে।
আব্দুল মোনেমের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৯৮৪ থেকে ১৯৯৪-৯৫ সাল পর্যন্ত দীর্ঘ সময়ে দায়িত্ব পালন করা মোহামেডানের সাবেক সভাপতি বরেণ্য ক্রীড়া সংগঠক আলহাজ আব্দুল মোনেমের আত্মার মাগফিরাত কামনা করে গতকাল দুপুরে ক্লাবে মিলাদ অনুষ্ঠিত হয়। মতিঝিল ক্লাবে সকাল ১০টা থেকে কোরআন খতম ও বাদ জোহর তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। আব্দুল মোনেম ৩১ মে মৃত্যুবরণ করেন।
