করোনায় খাদ্য সংকট মোকাবিলায় উত্পাদন বাড়াতে হবে:কৃষিমন্ত্রী

আপডেট : ০১ জুন ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

করোনার কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলা করতে হলে উত্পাদন আরো অনেক বাড়াতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আউশ, আমনের আবাদ ও উত্পাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। সেইসঙ্গে বীজ, সার, সেচ প্রভৃতিতে যাতে কোনো সমস্যা না হয়, সংকট তৈরি না হয় সেজন্য সব ধরনের প্রচেষ্টা চলছে। এরই মধ্যে আউশের জন্য বীজ, সার, সেচসহ বিভিন্ন প্রণোদনা কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে।’

গতকাল সোমবার কৃষিমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে আমন ও রবিশস্য উত্পাদন বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংস্থা প্রধানদের সঙ্গে অনলাইনে এক সভায় এসব কথা বলেন।