শোক সংবাদ

আপডেট : ০১ জুন ২০২০, ২১:৪৮

তছির উদ্দিন

জামালপুর জেলার ইসলামপুর পৌর এলাকার বাসিন্দা বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখা সাবেক সভাপতি প্রধান শিক্ষক নূর ইসলামের পিতা তছির উদ্দিন (৮৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার বাদ জোহর জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ছেলেমেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার সেক্রেটারি সোলায়মান কবীর ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বিদেহী আত্মার মাগফিরাত ও গভীর শোক প্রকাশ করেছেন।