বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ০১ জুন ২০২০, ২১:৫০

ইউনাইটেড হাসপাতাল

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চে ই-মেইলযোগে এ রিট দাখিল করা হয়। রিটে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাসপাতালটির লাইসেন্স বাতিল চাওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন হত্যা মামলা দায়ের করা হবে না, এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ জনস্বার্থে এ রিট দায়ের করেন।