অধ্যাপক শাকিলের মৃত্যুতে ঢাবি উপাচার্য ও শিক্ষক সমিতির শোক

আপডেট : ০১ জুন ২০২০, ২১:৫০

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শোক প্রকাশ করেছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ঐ শিক্ষকের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়। অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমদ (৫৪) রবিবার রাজধানীর একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।