বাংলাদেশি অভিবাসী হত্যার ঘটনায় লিবিয়া সরকারের শোক

আপডেট : ০১ জুন ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে মানব পাচারকারী চক্রের সদস্যদের হাতে ২৬ বাংলাদেশি খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়ার সরকার। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় বলা হয়েছে, এ হত্যাকাণ্ড কাপুরুষোচিত কাজ। হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। শোক বার্তায় নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের বিষয়ে লিবিয়ার সরকার গৃহীত পদক্ষেপসমূহ নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারকে জানানো হবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

০