রাজশাহী : গত ৪ মে বিলুপ্ত প্রজাতির এই দুধরাজ বা শাহি বুলবুলি পাখির ডিমে তা দেওয়ার দৃশ্য ছাপা হয়েছিল দৈনিক ইত্তেফাকে। ইতিমধ্যে সেই ডিম থেকে বাচ্চা বের হয়েছে। মা পাখিটি আশপাশ থেকে পোকামাকড় এনে খাইয়ে যাচ্ছে বাচ্চাকে আর বাবা পাখিটি (ইনসেটে) সারাক্ষণ তীক্ষ নজর রাখছে—কোনো শত্রু তাদের সন্তানকে খেতে আসছে কি না —আজহার উদ্দিন