গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বৈধতা নিয়ে রিট

আপডেট : ০২ জুন ২০২০, ০০:১৫

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চে সোমবার ইমেইলযোগে এ রিট দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব ভাড়া বৃদ্ধির বৈধতা নিয়ে এ রিট করেন।