দেশের তৈরি পোশাক কারখানার সংস্কার দেখভালের লক্ষ্যে বিদেশি ক্রেতাদের সমন্বয়ে গঠিত বহুল আলোচিত অ্যাকর্ড (অ্যাকর্ড অন ফায়ান অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ) অবশেষে বাংলাদেশ ছাড়ছে। সমঝোতা অনুযায়ী গত ৩১ মে তাদের কার্যক্রম শেষ হওয়ায় ঢাকা অফিস গুটিয়ে নিয়েছে অ্যাকর্ড। এর বদলে পোশাক কারখানার সংস্কার কার্যক্রম দেখভাল করবে গার্মেন্টস কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সমন্বয়ে গঠিত আরএসসি (আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল)। গতকাল বিজিএমইএর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আরএসসির কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি জানানো হয়েছে। জানা গেছে, আরএসসিতে পোশাক কারখানা মালিক, শ্রমিক ও ব্র্যান্ডদের প্রতিনিধিও থাকছে। এছাড়া এতে অ্যাকর্ডের ঢাকা অফিসের জনবলও থাকছে।
