দেশে করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেল। গতকাল সোমবার নতুন করে আরো ২৬১ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটিই। এখন সব মিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১২৯ জনে। এর আগে গত ১৬ মে এক দিনে সর্বোচ্চ ২৪১ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছিলেন। এ পর্যন্ত ১৫ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
