আইপিএল নিয়ে হতাশ সৌরভ

আপডেট : ০২ জুন ২০২০, ২০:০৫

একটা আইপিএল মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কয়েক কোটি রুপির বিশাল ব্যবসা। সেই সঙ্গে ভাবমূর্তির ব্যাপার। সেই আইপিএলই করোনা ভাইরাসের প্রকোপে অনিশ্চিত হয়ে পড়েছে। আইপিএলের এই অনিশ্চয়তায় হতাশ সৌরভ।

আইপিএল নিয়ে কী হবে, সেটা বুঝতে না পেরে নিজের হতাশা প্রকাশ করে সৌরভ বলেন, ‘সামনের দিনগুলোতে কি হবে আমরা কেউই বলতে পারি না। এটা নিয়ে কথা বলা খুব কঠিন। আমরা সব ধরনের অপশন দেখছি। তবে এখনো বলতে পারছি না, কখন আবার ক্রিকেট শুরু হবে।’

আইপিএল আয়োজন হলেও সেটা কি ভারতে হবে নাকি অন্য কোথাও, সেটিও ঠিক করা কঠিন। এই পরিস্থিতিতে কিভাবে কি হবে মাথায় আসছে না সৌরভের, ‘যদি শেষ পর্যন্ত আইপিএল হয়ই, কোথায় হবে সেটাও আমরা বলতে পারছি না। ভারত অবশ্যই এই ইভেন্টটা আয়োজন করতে পারত, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকত। কিন্তু এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থানে নেই আমরা।’