অনুশীলন মাঠেই বাকি মৌসুম খেলবে রিয়াল

আপডেট : ০২ জুন ২০২০, ২০:০৬

আগামী ১৪ জুলাই থেকেই মাঠে ফিরবে রিয়াল মাদ্রিদ। ‘হোম’ ম্যাচ হলেও এদিন সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবেন না সার্জিও রামোসরা। সাময়িকভাবে আলফ্রেডো ডি স্টেফানো গ্রাউন্ডকে নিজেদের মাঠ বানানোর অনুমতি পেয়েছে দলটি। লিগের বাকি ম্যাচগুলো সেখানেই খেলবে তারা। গেল বছর বার্নাব্যুর সংস্কার কাজ শুরু হয়েছে। সেটা ত্বরান্বিত করতেই মূলত এ পদক্ষেপ নিয়েছে রিয়াল। সম্প্রতি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘আলফ্রেড ডি স্টেফানোতে ম্যাচ খেলার অনুমতি মিলেছে আমাদের। যা বার্নাব্যুতে চলমান কাজটা ত্বরান্বিত করতে বেশ সাহায্য করবে আমাদের।’ গেল বছর শুরু হওয়া কাজটি সূচি অনুযায়ী ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিল।’