বাসে অতিরিক্ত যাত্রী বহন করায় চালককে জরিমানা

আপডেট : ০২ জুন ২০২০, ২১:২৩

ভূরুঙ্গামারীতে সোমবার রাতে স্বাস্থ্যবিধি না মেনে বাসে অতিরিক্ত যাত্রী বহন করায় চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলার কচাকাটা থানার সাদুর মোড় থেকে লিমন এন্টারপ্রাইজের একটি বাস রিজার্ভ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। এ সময় সরকার নির্ধারিত যাত্রীর চেয়ে দ্বিগুণ যাত্রী নেওয়া বাসটি ভূরুঙ্গামারী থানার চেকপোস্টে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত যাত্রী বহন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে বাসের চালককে ঐ জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম।